Header Ads

কলা পাতায় ইলিশ মাছের পাতুরি :


কলা পাতায় ইলিশ মাছের পাতুরি :

উপকরণ :

১) ইলিশ মাছ – ১ কেজি

২) নারকেল কোরা বাটা – ১ টি

৩) পোস্ত বাটা – ৪ চামচ

৪) সরষে বাটা – ৩০ গ্রাম

  বা কাসুন্দি – ৫০ গ্রাম

৫) সরষে তেল – ১০০ গ্রাম

৬) হ্লুদ – ২ চামচ

৭) কাচালংকা – ৫ টি

৮) নুন – স্বাদ মত

৯) চিনি – পরিমান মত

১০) কলাপাতা – ২ পিস বড়

 

পদ্ধতি :

নারকেল কুরিয়ে বেটে নিন , সরষের সঙ্গে কয়েকটা কাঁচালংকা দিয়ে ভাল করে বাটুন । নারকেল বাটা , সরষে বাটা , পোস্ত বাটা, হ্লুদ , নুন , চিনি , সরষে তেল দিয়ে  মাছ গুলোকে ভাল করে মাখান । কলাপাতা দুটি ভালো করে ধুয়ে তাতে একটু তেল মাখিয়ে , মাছগুলো কলা পাতায় সাজিয়ে ভালো করে মুড়ে বেঁধে দিয়ে দিতে হবে যাতে মশলার গন্ধ বেরিয়ে না যায় । চাটুতে পাতা সমেত মাছ দিয়ে আগুনে বসিয়ে দিন । কলা পাতার পোড়া পোড়া গন্ধ বেরোলে কলা পাতা্র প্যাকেট উল্টে দিন । আবার যখন কলা পাতার পোড়া পোড়া গন্ধ বেরোবে তখন নামিয়ে ফেলতে হবে । তার পর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে ।

 

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ